ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা
সর্বশেষ
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজ-খবর নেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ কথা জানান।তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে গৃহীত এই কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য মোট ২০ হাজার রেইনকোট প্রদান করা হচ্ছে। যার মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ। সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।রেইনকোট গ্রহণকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন। অনুষ্ঠানে চা-শ্রমিকদের পক্ষে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রাণী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী (সিলেট-৬), নাসির উদ্দিন মিঠু (মৌলভীবাজার-১), মো. শওকতুল ইসলাম (মৌলভীবাজার-২), এম নাসের রহমান (মৌলভীবাজার-৩), হাজী মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), আলহাজ মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩) এবং এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪)।বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, বাপি’র উপদেষ্টা তপন চৌধুরী, কার্যকরী সদস্য মিজ্ সিমিন রহমান, নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম; শেভরন বাংলাদেশের পরিচালক মো. ইমরুল কবির, আশিক শেহজাদ রহমান ও হেড অব কমিউনিটি এনগেজমেন্ট একেএম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব।
১৮ ঘন্টা আগে

রায়গঞ্জে ‘আপত্তিকর অবস্থায়’ মসজিদের ইমাম আটক, বিয়ের দাবি নারীর

রায়গঞ্জে ‘আপত্তিকর অবস্থায়’ মসজিদের ইমাম আটক, বিয়ের দাবি নারীর

রায়গঞ্জের চান্দাইকোনায় চিরকুট লিখে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রায়গঞ্জের চান্দাইকোনায় চিরকুট লিখে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রায়গঞ্জের ধানগড়ায় মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপাকুপি, আহত ২

রায়গঞ্জের ধানগড়ায় মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপাকুপি, আহত ২

বড়লেখায় শিল্পকলার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

বড়লেখায় শিল্পকলার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

রায়গঞ্জে ৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এসএসসিতে শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ

রায়গঞ্জে ৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এসএসসিতে শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ

রায়গঞ্জে ব্যবসায়ী অপহরণ-নির্যাতন, যুবদল নেতাসহ আটক দুই

রায়গঞ্জে ব্যবসায়ী অপহরণ-নির্যাতন, যুবদল নেতাসহ আটক দুই

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

রায়গঞ্জে কলেজছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় জিডি

রায়গঞ্জে কলেজছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় জিডি

রায়গঞ্জে বাপার আহ্বায়ক কমিটি গঠিত

রায়গঞ্জে বাপার আহ্বায়ক কমিটি গঠিত

শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ কর্মী

শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ কর্মী

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

আনন্দঘন দিন কাটিয়ে গাইবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী

আনন্দঘন দিন কাটিয়ে গাইবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

ইরানের উপেক্ষা, ট্রাম্পের বড় কথায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র?

ইরানের উপেক্ষা, ট্রাম্পের বড় কথায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র?

যারাই চাঁদাবাজি করুক না কেন রেকর্ড থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যারাই চাঁদাবাজি করুক না কেন রেকর্ড থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাদণ্ড

জয়পুরহাটে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাদণ্ড

এমপি আয়নুল হকের ওপর হামলার নিন্দা জানাল চান্দাইকোনা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ

এমপি আয়নুল হকের ওপর হামলার নিন্দা জানাল চান্দাইকোনা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ

ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে ১ হাজার ২৮১ কোটি টাকার

২০২৬-২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।জাতীয় সংসদে বাজেট অধিবেশন পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী”।তিনি আরও বলেন, “চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে”।ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফর্‌ম ল্যাডার ক্রয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য ১০০ ভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে”।

ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে ১ হাজার ২৮১ কোটি টাকার
৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাত কি আসন্ন? আপনি কি মনে করেন?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাত কি আসন্ন? আপনি কি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন