সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিয়ামতুল্লাহ নাঈম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জনের মাধ্যমে তিনি নিজ পরিবার, কলেজ, বিদ্যালয় ও এলাকাকে গর্বিত করেছেন।
ধানগড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ–২০২৩ (বিজ্ঞান বিভাগ) এর এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে সরকারি আজিজুজ হক কলেজে অধ্যয়নরত। চলতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ভর্তি পরীক্ষায় নিয়ামতুল্লাহ নাঈমের প্রাপ্ত অবস্থানগুলো হলো— বুয়েট ৮২৬, রুয়েট ৬৩৭, কুয়েট ৭৩৯, চুয়েট ১০৫৯, বুটেক্স ৫৯০, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) ৪৫৬৫ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৩২০৯।
নাঈমের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
নিয়ামতুল্লাহ নাঈমের পিতা জালাল উদ্দিন (জালাল) সন্তানের এ অর্জনে আবেগ প্রকাশ করে বলেন, এই সাফল্য পরিবারসহ পুরো এলাকার জন্য গর্বের। এলাকাবাসীর প্রত্যাশা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে নাঈম ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নাঈমের বন্ধু কে এম শুভ বলেন, ‘বন্ধু নিয়ামতুল্লাহ নাঈমের জন্য অনেক অভিনন্দন। সে আরও ভালো কিছু করবে—এই দোয়া করি।’

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন