ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় শিল্পকলার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

“হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্ণধার মাহবুব আলম।

আলোচনা সভায় তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুজনেই বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁদের অসামান্য অবদান রয়েছে।”

তিনি শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনার প্রশংসা করেন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এম এ শহিদ খান, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহয়ান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা জাসাসের আহ্বায়ক তাজুল ইসলাম, বড়লেখা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, তারুণ্যে নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হানিফ পারভেজ, নাট্যযোদ্ধা বড়লেখার সভাপতি শহিদ উল ইসলাম প্রিন্স এবং তারুণ্যে নাট্য গোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদসহ অনেকে।

অনুষ্ঠানে বড়লেখা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আগত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়লেখা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষক তপন চৌধুরী এবং নৃত্য বিভাগের শিক্ষিকা সুমিতা রানী চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাঁরা।

পরে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বড়লেখায় শিল্পকলার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত