সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধারালো অস্ত্রের হামলার ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন রায়গঞ্জ পৌর এলাকার ফিরোজ আহমেদের দুই ছেলে আব্দুর রহমান (১৮) ও হাছান শেখ (২২)। তাদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে অশালীন আচরণ ও গালাগাল শুরু করেন। এতে বাধা দিলে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে আব্দুর রহমান ও হাছান শেখ গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার জেরেই এ সংঘর্ষের সূত্রপাত। তবে এ বিষয়ে অভিযুক্ত টিটোনের বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং বাড়িতেও তাকে পাওয়া যায়নি।
স্বজনরা জানান, গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে ধানগড়া এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত হাছান শেখ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন