ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

“ডিসেম্বরে আ.লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার যে হাওয়া-বাতাসের কথা বলা হচ্ছে, তা দুটি জায়গায় দেখা যায়—একটি সোশ্যাল মিডিয়ায়, আরেকটি হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নেই।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত কোনো আসামি ফিরতে পারবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট সংসদে তুলে ধরি, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী উড়িয়ে দেন। সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো, তারা সমস্যাটাকে সমস্যা মনে করে না।

তিনি বলেন, মানিক মিয়া অ্যাভিনিউতে একজন শিক্ষিকা ডাক্তার দেখাতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে যায়। পরবর্তীতে তিনি নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সারজিস আলম বলেন, তিনি যেন তাঁর নিজ মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাঁকে আহ্বান করব, তিনি যেন তাঁর মন্ত্রণালয়ের দিকে নজর দেন।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, যদি অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এসব সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে লাভ নেই।

তিনি আরও বলেন, এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না। তিনি যদি দেখেন একজন মন্ত্রী সঠিকভাবে তাঁর মন্ত্রণালয় চালাতে পারছেন না, তাহলে অবশ্যই তাঁকে অপসারণ করতে হবে। সেটা না করে তাঁকে বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন, তাহলে এই দায়ভার তিনি এড়াতে পারেন না।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

“ডিসেম্বরে আ.লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে”

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত