নিজের কষ্ট গুলো নিজেই আপন করি, আশা আর স্বপ্ন গুলোনিজেই ভাঙি নিজেই গড়ি।যত্নে ছুঁয়ে হাত বাড়িয়ে,খুঁজে বেড়াই ইচ্ছে প্রজাপতি। মিলিয়ে নেই শুধরে দেইহয়ে যাওয়া সব ভুল।কখনো গুনি আবার সেই ভুলের মাশুল। থামতে থামতে শেষ প্রান্তে তাঁকিয়ে দেখলাম আমি,রিক্ত শূন্যে দাঁড়িয়ে আবছা আলোয়,দেখা যায় মুখখানি। নিজ পানে তাকিয়েপ্রশ্ন করলাম আনমনে,এই যে বারে বারেজিতে জিতে যাও হেরে!তবুও কেনো হতাশ হয়ে আসো না ফিরে? আবাক আমার হাসিবললো ভালোবাসি,নতুন নতুন যুদ্ধ জয় করতে।