ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

যারাই চাঁদাবাজি করুক না কেন রেকর্ড থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশ—যারাই চাঁদাবাজি করুক না কেন, এখন থেকে সবকিছুই ক্যামেরায় রেকর্ড থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই এআই ব্যবস্থার মাধ্যমে মহাসড়কের প্রতিটি কার্যক্রম সরাসরি নজরদারির আওতায় আসবে। এর ফলে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম শনাক্ত করা সহজ হবে। তিনি ঘোষণা দেন, পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই অত্যাধুনিক ব্যবস্থা চালু করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা ও ছোটখাটো ত্রুটি সংশোধন করে সারা দেশে এর বিস্তৃতি ঘটানো হবে ইনশাআল্লাহ।

সিস্টেমের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী জানান, এআই ‘অটো ফাইন সিস্টেমের’ মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম করা, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। আইন লঙ্ঘনের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বারবার জরিমানা বা আইন অমান্য করলে বিআরটিএর আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টিও নির্ধারিত হবে। এই নতুন ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।

মহাসড়কে থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "কোনো অবস্থাতেই মহাসড়কে নন-মোটরাইজড কোনো ভেহিকেল অথবা থ্রি-হুইলার চলতে দেওয়া ঠিক নয়, আমরা সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করব।" তবে মানবিক কারণে গ্যাস স্টেশন, বাজার এলাকা এবং নির্ধারিত ফিডার রোডে চলাচলের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনার জন্য হাইওয়ে পুলিশ প্রধানকে অনুরোধ করেন তিনি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এলাকায় ১ হাজার ৪২৭টি অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই পুরো ব্যবস্থার কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে মেঘনাঘাটে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ হাইওয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

যারাই চাঁদাবাজি করুক না কেন রেকর্ড থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত