ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে ১ হাজার ২৮১ কোটি টাকার

২০২৬-২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।

জাতীয় সংসদে বাজেট অধিবেশন পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী”।তিনি আরও বলেন, “চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে”।

ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফর্‌ম ল্যাডার ক্রয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য ১০০ ভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে”।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে ১ হাজার ২৮১ কোটি টাকার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

২০২৬-২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।

জাতীয় সংসদে বাজেট অধিবেশন পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী”।তিনি আরও বলেন, “চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে”।

ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফর্‌ম ল্যাডার ক্রয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য ১০০ ভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে”।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত