ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম ও তাঁর স্বামী জালাল উদ্দিন (পিতা: মৃত ইনসাফ আলী) মারা যান। তাঁরা তাড়াশ উপজেলার কুমারল্লু গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানচালকসহ আরও চারজন। তাঁদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম ও তাঁর স্বামী জালাল উদ্দিন (পিতা: মৃত ইনসাফ আলী) মারা যান। তাঁরা তাড়াশ উপজেলার কুমারল্লু গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানচালকসহ আরও চারজন। তাঁদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত