ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বেংনাই-নারুয়া সড়কের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবাশীষ সরকার (২১), পিতা শংকর চন্দ্র সরকার, মাতা সন্ধ্যা রানী সরকার; মো. সাকিরুল সরকার (২১), পিতা মো. হাফিজুর সরকার, মাতা মোছা. শাহানাজ বেগম; এবং মো. ইউসুফ আলী (৩৮), পিতা মো. আব্দুস সামাদ মুন্সি, মাতা আলেয়া বেগম। তাদের সবার বাড়ি রায়গঞ্জ উপজেলার বেংনাই (পূর্বপাড়া) ও নারুয়া (পূর্বপাড়া) এলাকায়।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বেংনাই-নারুয়া সড়কের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবাশীষ সরকার (২১), পিতা শংকর চন্দ্র সরকার, মাতা সন্ধ্যা রানী সরকার; মো. সাকিরুল সরকার (২১), পিতা মো. হাফিজুর সরকার, মাতা মোছা. শাহানাজ বেগম; এবং মো. ইউসুফ আলী (৩৮), পিতা মো. আব্দুস সামাদ মুন্সি, মাতা আলেয়া বেগম। তাদের সবার বাড়ি রায়গঞ্জ উপজেলার বেংনাই (পূর্বপাড়া) ও নারুয়া (পূর্বপাড়া) এলাকায়।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত