ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তায় সবার সজাগ থাকার আহ্বান শামা ওবায়েদের

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা মিলনায়তন হলরুমে নগরকান্দা পৌর ও সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি বাবলুর রহমান, বিশিষ্ট শিল্পপতি কালাই লাল, বিএনপি নেতা তৈয়াবুর রহমানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রশাসনকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এর আগেও নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে শামা ওবায়েদ ইসলাম ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তায় সবার সজাগ থাকার আহ্বান শামা ওবায়েদের

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা মিলনায়তন হলরুমে নগরকান্দা পৌর ও সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি বাবলুর রহমান, বিশিষ্ট শিল্পপতি কালাই লাল, বিএনপি নেতা তৈয়াবুর রহমানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রশাসনকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এর আগেও নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে শামা ওবায়েদ ইসলাম ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত