ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নগরকান্দায় কৃষি উপকরণ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯ নম্বর লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃষি উপকরণ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে ১০০টি কীটনাশক স্প্রে মেশিন, দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন কার্যক্রমে সহায়তা, নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে কৃষি সহায়তা বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নগরকান্দায় কৃষি উপকরণ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯ নম্বর লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃষি উপকরণ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে ১০০টি কীটনাশক স্প্রে মেশিন, দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন কার্যক্রমে সহায়তা, নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে কৃষি সহায়তা বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত