ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ইবি রোডের ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশনের সময় ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে আপত্তিকর ও কটুক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিকসহ অন্য নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম সমাবেশ পরিচালনা করেন। আয়োজকদের দাবি, হাজার হাজার নারী-পুরুষ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনার প্রতিবাদও জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ইবি রোডের ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশনের সময় ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে আপত্তিকর ও কটুক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিকসহ অন্য নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম সমাবেশ পরিচালনা করেন। আয়োজকদের দাবি, হাজার হাজার নারী-পুরুষ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনার প্রতিবাদও জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত