সিরাজগঞ্জ জেলায় ২০২৬ সালের জুলাই মাসের কার্যক্রমের ভিত্তিতে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের ১৬ জন সদস্যকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার অন্যান্য ভালো কাজের স্বীকৃতি হিসেবে এসআই ইন্দ্রজিৎ ও এএসআই আলমগীরকেও পুরস্কৃত করা হয়।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিুল হাসান বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্যার এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্যারের প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন