সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতির ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (প্রায় ৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। স্থানীয়দের দাবি, ওই সময় হেলপার রায়হান ডাম্প ট্রাকটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
এতে চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম মারা যান। আহত রায়হান চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন