ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

নেত্রকোনায় হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা: মদনে ১০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলায় হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের মদন বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম হিরা মিয়া (৩৭)। তিনি মদন ইউনিয়নের কুলিয়াটি (বড়বাড়ি) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মদন থানার এসআই (সেকেন্ড অফিসার) ফয়সালের নেতৃত্বে একটি টিম মদন বাজারে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে হিরা মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

এই অভিযানে এএসআই সাকিব, এএসআই মাহবুব ও এএসআই মাহফুজ সক্রিয়ভাবে অংশ নেন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামক একটি খাবারের হোটেলের আড়ালে ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। এটি তার প্রথম অপরাধ নয়; এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নেত্রকোনায় হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা: মদনে ১০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার মদন উপজেলায় হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের মদন বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম হিরা মিয়া (৩৭)। তিনি মদন ইউনিয়নের কুলিয়াটি (বড়বাড়ি) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মদন থানার এসআই (সেকেন্ড অফিসার) ফয়সালের নেতৃত্বে একটি টিম মদন বাজারে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে হিরা মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

এই অভিযানে এএসআই সাকিব, এএসআই মাহবুব ও এএসআই মাহফুজ সক্রিয়ভাবে অংশ নেন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামক একটি খাবারের হোটেলের আড়ালে ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। এটি তার প্রথম অপরাধ নয়; এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত