ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। কর্মসূচিটি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমির আলী আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আমজাদ হোসেন, জেলা এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন এবং কেন্দ্র নিয়ন্ত্রিত সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতারা।

বক্তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। কর্মসূচিটি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমির আলী আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আমজাদ হোসেন, জেলা এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন এবং কেন্দ্র নিয়ন্ত্রিত সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতারা।

বক্তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত