ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অংশ নিলেন সালথার ইউএনও দবির উদ্দিন

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ নিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। গতকাল শনিবার (৮ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএনওদের নিজ নিজ কর্মস্থলে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ মানুষের সেবা করার একটি বড় আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে উপজেলা পর্যায়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে সালথা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খালের মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। নির্ধারিত কাজ শেষে শ্রমিকদের মজুরি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের পর অব্যয়িত সরকারি অর্থ কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় ব্যয়ের পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকটি তুলে ধরে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাওয়া নির্দেশনা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউএনও দবির উদ্দিন সালথার জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাঁদের।

বৈঠকে অংশ নেওয়ায় সালথার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনও দবির উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অংশ নিলেন সালথার ইউএনও দবির উদ্দিন

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ নিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। গতকাল শনিবার (৮ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএনওদের নিজ নিজ কর্মস্থলে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ মানুষের সেবা করার একটি বড় আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে উপজেলা পর্যায়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে সালথা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খালের মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। নির্ধারিত কাজ শেষে শ্রমিকদের মজুরি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের পর অব্যয়িত সরকারি অর্থ কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় ব্যয়ের পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকটি তুলে ধরে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাওয়া নির্দেশনা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউএনও দবির উদ্দিন সালথার জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাঁদের।

বৈঠকে অংশ নেওয়ায় সালথার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনও দবির উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত