ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের সয়দাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. পিয়াল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত পিয়াল সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সয়দাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন পিয়াল। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান বলেন, ‘রাতে দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।’

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সয়দাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. পিয়াল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত পিয়াল সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সয়দাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন পিয়াল। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান বলেন, ‘রাতে দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।’

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত