ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ধুবিলে নিজ উদ্যোগে সড়ক সংস্কারে ইট-বালু ও রাবিশ, স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী হাবুর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতকুর্শী দক্ষিণপাড়া এলাকার সড়কে চলাচলের দুর্ভোগ নিরসনে ইট, বালু ও রাবিশ বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আব্দুল খালেকের নেতৃত্বে এবং ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম (হাবু)-এর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও কাদার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়দের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালু ও রাবিশ ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম (হাবু) বলেন, “সাতকুর্শী দক্ষিণপাড়ার মানুষের চলাচলের দুর্ভোগের কথা জানতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ইট, বালু ও রাবিশ দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। এটি সাময়িক ব্যবস্থা। আগামী বছর থেকে যেন এই রাস্তা নিয়ে মানুষের আর দুর্ভোগ না হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে স্থায়ীভাবে রাস্তা নির্মাণ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করাই আমার লক্ষ্য। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ধুবিল ইউনিয়নের মানুষের মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

স্থানীয় আব্দুল খালেক বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগের কারণ ছিল। আপাতত ইট, বালু ও রাবিশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ীভাবে রাস্তাটি নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”

এলাকাবাসীর কয়েকজন জানান, চেয়ারম্যান প্রার্থী হাবুর উদ্যোগে আপাতত চলাচলের ব্যবস্থা হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তবে তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটির স্থায়ী সংস্কার বা নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ধুবিলে নিজ উদ্যোগে সড়ক সংস্কারে ইট-বালু ও রাবিশ, স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী হাবুর

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতকুর্শী দক্ষিণপাড়া এলাকার সড়কে চলাচলের দুর্ভোগ নিরসনে ইট, বালু ও রাবিশ বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আব্দুল খালেকের নেতৃত্বে এবং ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম (হাবু)-এর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও কাদার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়দের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালু ও রাবিশ ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম (হাবু) বলেন, “সাতকুর্শী দক্ষিণপাড়ার মানুষের চলাচলের দুর্ভোগের কথা জানতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ইট, বালু ও রাবিশ দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। এটি সাময়িক ব্যবস্থা। আগামী বছর থেকে যেন এই রাস্তা নিয়ে মানুষের আর দুর্ভোগ না হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে স্থায়ীভাবে রাস্তা নির্মাণ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করাই আমার লক্ষ্য। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ধুবিল ইউনিয়নের মানুষের মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

স্থানীয় আব্দুল খালেক বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগের কারণ ছিল। আপাতত ইট, বালু ও রাবিশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ীভাবে রাস্তাটি নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”

এলাকাবাসীর কয়েকজন জানান, চেয়ারম্যান প্রার্থী হাবুর উদ্যোগে আপাতত চলাচলের ব্যবস্থা হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তবে তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটির স্থায়ী সংস্কার বা নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত