ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ধুনটে রাজনৈতিক মামলায় ৪ জনসহ ৫ আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক মামলার চার আসামি ও ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩), ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক সুজন (৪০), ধুনট পৌরসভা যুবলীগের সাবেক সেক্রেটারি মো. চপল ওরফে চপল মাহমুদ (৩৮) এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (২৫)। এছাড়া ১৫ পিস ইয়াবাসহ মো. ফরহাদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক মামলা রয়েছে। অন্যদিকে ফরহাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার চার আসামি ও ১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ধুনটে রাজনৈতিক মামলায় ৪ জনসহ ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক মামলার চার আসামি ও ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩), ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক সুজন (৪০), ধুনট পৌরসভা যুবলীগের সাবেক সেক্রেটারি মো. চপল ওরফে চপল মাহমুদ (৩৮) এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (২৫)। এছাড়া ১৫ পিস ইয়াবাসহ মো. ফরহাদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক মামলা রয়েছে। অন্যদিকে ফরহাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার চার আসামি ও ১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত