ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল

বড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজ-১১৬৭) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল।

ফেডারেশনের জারিকৃত পরিপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সমাজসেবক শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আন্তর্জাতিক ফোরামের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ ইলিয়াস, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোলা, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ. কে. এম. মাসুদুল ইসলাম মাসুদ এবং চেহেলগাজী শিক্ষা নিকেতনের অধ্যক্ষ শাকিল আহমেদ।

এদিকে, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও পৃথক এক পরিপত্রে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোন্নাফ মুকুলকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সার্বিক সমন্বয় ও সহযোগিতার প্রত্যাশা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ নির্বাচন পরিচালনা কমিটি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল মোন্নাফ মুকুলের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজ-১১৬৭) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল।

ফেডারেশনের জারিকৃত পরিপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সমাজসেবক শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আন্তর্জাতিক ফোরামের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ ইলিয়াস, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোলা, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ. কে. এম. মাসুদুল ইসলাম মাসুদ এবং চেহেলগাজী শিক্ষা নিকেতনের অধ্যক্ষ শাকিল আহমেদ।

এদিকে, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও পৃথক এক পরিপত্রে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোন্নাফ মুকুলকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সার্বিক সমন্বয় ও সহযোগিতার প্রত্যাশা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ নির্বাচন পরিচালনা কমিটি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল মোন্নাফ মুকুলের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত