মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রায় ৩২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আগামী ২৮ জুন রোববার এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে এবং পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা আক্তার, মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা খানম, আছমা বেগম, নীতা রাণী দাসসহ অনেকে।
সভায় আনসার ও ভিডিপি সদস্য, বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে বড়লেখা উপজেলায় ২৪৫টি কেন্দ্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কেন্দ্রে ৪৯০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন