ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজারে অভিযান চালিয়ে হাসমত আলীর দোকান থেকে ৭২০ লিটার ডিজেল ও ৩৪৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। এছাড়া আব্দুস সালামের দোকান থেকে উদ্ধার করা হয় ৩০০ লিটার ডিজেল, ৮৫ লিটার পেট্রোল ও ৫ লিটার অকটেন। সব মিলিয়ে মোট ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

জব্দ করা তেলের একটি অংশ তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এর মধ্যে ৬২০ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের কাছে এবং পেট্রোল মোটরসাইকেল চালকদের মাঝে বিক্রি করা হয়। বাকি ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশ সদস্যরা।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, চলমান সংকটকে পুঁজি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। এ অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজারে অভিযান চালিয়ে হাসমত আলীর দোকান থেকে ৭২০ লিটার ডিজেল ও ৩৪৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। এছাড়া আব্দুস সালামের দোকান থেকে উদ্ধার করা হয় ৩০০ লিটার ডিজেল, ৮৫ লিটার পেট্রোল ও ৫ লিটার অকটেন। সব মিলিয়ে মোট ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

জব্দ করা তেলের একটি অংশ তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এর মধ্যে ৬২০ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের কাছে এবং পেট্রোল মোটরসাইকেল চালকদের মাঝে বিক্রি করা হয়। বাকি ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশ সদস্যরা।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, চলমান সংকটকে পুঁজি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। এ অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত