ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

নবীগঞ্জে মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আয়ূব আলী (র.)-এর স্মরণে গঠিত ‘মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এক ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম. এ. মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সালেহ আল হামিদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার মুজাক্কির হুসাইন, মাওলানা আশরাফুল ইসলাম ও শাকির আলী। সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যারিস্টার মুজাক্কির আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা এফ. কে. এম. শাহজাহান, প্রফেসর আব্দুল হাই, মাওলানা আফজাল হুসেন তালুকদার, মাওলানা আলী আক্কাছ মোল্লা, মাওলানা আব্দুল হালীম মিঠাপুরি, মাওলানা আশরাফ আলী, এবং তোফাজ্জল হুসেন, প্রধান শিক্ষক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়াও বক্তব্য প্রদান করেন সাইদুল হক চৌধুরী, মাওলানা আলতাফ উদ্দিন, মাওলানা আনসারুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম ও মাওলানা হোসাইন আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে মাওলানা আয়ূব আলী (র.)-এর শিক্ষা, আদর্শ ও দ্বীনি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নবীগঞ্জে মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আয়ূব আলী (র.)-এর স্মরণে গঠিত ‘মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এক ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম. এ. মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সালেহ আল হামিদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার মুজাক্কির হুসাইন, মাওলানা আশরাফুল ইসলাম ও শাকির আলী। সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যারিস্টার মুজাক্কির আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা এফ. কে. এম. শাহজাহান, প্রফেসর আব্দুল হাই, মাওলানা আফজাল হুসেন তালুকদার, মাওলানা আলী আক্কাছ মোল্লা, মাওলানা আব্দুল হালীম মিঠাপুরি, মাওলানা আশরাফ আলী, এবং তোফাজ্জল হুসেন, প্রধান শিক্ষক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়াও বক্তব্য প্রদান করেন সাইদুল হক চৌধুরী, মাওলানা আলতাফ উদ্দিন, মাওলানা আনসারুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম ও মাওলানা হোসাইন আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে মাওলানা আয়ূব আলী (র.)-এর শিক্ষা, আদর্শ ও দ্বীনি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত