ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার ঘোষণা এমপির

“আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশনস ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।

স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এডিপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন।

শুভেচ্ছা বক্তব্য দেন নর্দান ক্লাস্টারের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মো. তানজিমুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে তিনি আয়োজিত ওয়ালমেটেও স্বাক্ষর করেন।

আলোচনা সভায় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া একটি সামাজিক ব্যাধি। এটি দেশের সার্বিক উন্নয়নের অন্তরায়। এ ব্যাধি নির্মূলে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনসহ জিও-এনজিও, সুশীল সমাজ এবং সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের এই ঘোষণা অনুষ্ঠান মানেই উপজেলা বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত হয়ে গেছে—এমন নয়। এটি মুক্ত উপজেলা গড়ার জন্য আমাদের কাজ করে যাওয়ার অঙ্গীকার ও শপথ।”

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ধর্মীয় নেতা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিশু ফোরাম, যুব ফোরাম, ভিডিসি, সিবিও, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধনকারী, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ফোরামের সভাপতি মো. নাঈম বাদশা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দিনাজপুরকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার ঘোষণা এমপির

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত