ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

তাড়াশে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৬০টি টিউবওয়েল বিতরণ

নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে ৬০টি টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে টিউবওয়েল বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিরাজগঞ্জ জেলা শাখার ব্রাঞ্চ ইনচার্জ নাজমুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, বিতরণ করা প্রতিটি টিউবওয়েল উপকারভোগীদের বাড়িতে স্থাপন করে এর সঙ্গে একটি টেকসই ও সুদৃশ্য প্ল্যাটফর্ম নির্মাণ করে দেওয়া হবে, যাতে তারা দীর্ঘমেয়াদে নিরাপদ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

তাড়াশে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৬০টি টিউবওয়েল বিতরণ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে ৬০টি টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে টিউবওয়েল বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিরাজগঞ্জ জেলা শাখার ব্রাঞ্চ ইনচার্জ নাজমুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, বিতরণ করা প্রতিটি টিউবওয়েল উপকারভোগীদের বাড়িতে স্থাপন করে এর সঙ্গে একটি টেকসই ও সুদৃশ্য প্ল্যাটফর্ম নির্মাণ করে দেওয়া হবে, যাতে তারা দীর্ঘমেয়াদে নিরাপদ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত