জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মামুনুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর (ডাকঘর: কোতোয়ালীবাগ) গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং হাটখোলা বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্যে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তিনি স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ধানক্ষেতের কাদার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের মোট ওজন ১০১ ভরি ৯ আনা ২ রতি (১ কেজি ১৮৫ গ্রাম)। যার আনুমানিক জব্দমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন