ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের ৫,৪৫৪ লিটার তীর মার্কা সয়াবিন তেল উদ্ধার করেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সালথা-নগরকান্দা সার্কেলের পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানান, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত ৫,৪৫৪ লিটার তীর মার্কা সয়াবিন তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানের ধারাবাহিকতায় আলম ও রাসেল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন