ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

কলেজে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জয়পুরহাট সরকারি কলেজে হামলা ও ভাঙচুর এবং এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ মাঠ থেকে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মোরশেদুল আলম, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, কলেজ শাখার সেক্রেটারি হাসিব আহমেদ জিসান, সাংগঠনিক সম্পাদক আবু সাদ সিয়ামসহ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে কলেজে ভাঙচুর এবং শিবিরের সাথী আবু বক্কর সিদ্দিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

শিবিরের নেতাদের অভিযোগ, শনিবার জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলা বন্ধের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা চালান। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীরাও ক্যাম্পাসে পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে কলেজে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কলেজে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাট সরকারি কলেজে হামলা ও ভাঙচুর এবং এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ মাঠ থেকে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মোরশেদুল আলম, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, কলেজ শাখার সেক্রেটারি হাসিব আহমেদ জিসান, সাংগঠনিক সম্পাদক আবু সাদ সিয়ামসহ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে কলেজে ভাঙচুর এবং শিবিরের সাথী আবু বক্কর সিদ্দিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

শিবিরের নেতাদের অভিযোগ, শনিবার জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলা বন্ধের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা চালান। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীরাও ক্যাম্পাসে পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে কলেজে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত