ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে বিষ্ণু মালী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রায়কালী ইউনিয়নের মালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণু মালী বাবলু মালীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিষ্ণুর বাবা মাঠে কাজে যান এবং কিছুক্ষণ পর মা তুলশী মালী স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যান। বাড়িতে একা থাকা অবস্থায় বিষ্ণু শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার জানায়। মা বাড়িতে ফিরে এসে ছেলের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের দাবি, দড়ি ছিঁড়ে মরদেহটি নিচে পড়ে যায়।

খবর পেয়ে আক্কেলপুর থানার এসআই রাকিব ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরিবার জানায়, বিষ্ণু এক ধরনের মানসিক রোগে ভুগছিলেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে বিষ্ণু মালী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রায়কালী ইউনিয়নের মালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণু মালী বাবলু মালীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিষ্ণুর বাবা মাঠে কাজে যান এবং কিছুক্ষণ পর মা তুলশী মালী স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যান। বাড়িতে একা থাকা অবস্থায় বিষ্ণু শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার জানায়। মা বাড়িতে ফিরে এসে ছেলের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের দাবি, দড়ি ছিঁড়ে মরদেহটি নিচে পড়ে যায়।

খবর পেয়ে আক্কেলপুর থানার এসআই রাকিব ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরিবার জানায়, বিষ্ণু এক ধরনের মানসিক রোগে ভুগছিলেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত