ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

শান্তিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঝরে গেল তরুণ প্রাণ

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত জাহের মিয়া (১৮) সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর গ্রামের আলফা উদ্দিনের ছেলে। আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের মুখলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), তার শিশু কন্যা লুৎফা বেগম এবং ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)। আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জাহের মিয়ার মৃত্যু হয়। সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, মঙ্গলবার রাতেও একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অল্প সময়ের ব্যবধানে একই সড়কে একাধিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার রাতেও একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শান্তিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঝরে গেল তরুণ প্রাণ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত