মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি, দৈনিক গণআওয়াজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ. রাশেদ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক এম.এ. রাশেদ মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে পশ্চিম দিক থেকে আসা মালামালবোঝাই একটি ইজিবাইক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন তিনি।
দুর্ঘটনায় তার ডান পায়ের উরুতে গুরুতর কাটা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেলাই করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সাংবাদিক এম.এ. রাশেদের দুর্ঘটনায় আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন