ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম সাক্ষী, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে তোফায়েল আহমেদ দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পরলোকে পাড়ি জমান।

তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি পুরুষ। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে তিনি ছাত্র অবস্থাতেই দেশজুড়ে পরিচিতি লাভ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এই সহচর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর মরদেহ কখন কোথায় দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুতই জানানো হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম সাক্ষী, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে তোফায়েল আহমেদ দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পরলোকে পাড়ি জমান।

তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি পুরুষ। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে তিনি ছাত্র অবস্থাতেই দেশজুড়ে পরিচিতি লাভ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এই সহচর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর মরদেহ কখন কোথায় দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুতই জানানো হবে বলে জানা গেছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত