ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শেখ রিয়াদ (১৯) নামে ওই ছাত্র প্রতিনিধি বুধবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রিয়াদ সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ উপজেলা শাখার কর্মী। 

তিনি অভিযোগ করেন, উপজেলার রৌহা এলাকার জুবায়ের (২৫), লিখন (২২), শিহাব (২০), সাব্বির (২৩) ও কামরান (২৪)সহ আরও দুই–তিনজন অজ্ঞাত ব্যক্তি অতর্কিতে তাঁর ওপর ও তাঁর সহপাঠীদের ওপর হামলা চালান।

গত ৮ ডিসেম্বর দুপুর দুইটার দিকে কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়, খুর, ব্লেড, চাইনিজ স্টিক, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে রিয়াদসহ কমপক্ষে তিনজন ছাত্র আহত হন। তাঁদের একজনের মাথায় গুরুতর জখম হয় এবং ক্ষতস্থানে পাঁচটি সেলাই দিতে হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগে নাম এসেছে মো. সিমান্ত তালুকদার, মো. তাঈম সরকার ও মো. আব্দুর রহমানসহ আরও কয়েকজনের।

অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে আপসের আশ্বাস পাওয়ায় কিছুটা দেরিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শেখ রিয়াদ বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা অতীতে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর দাবি, বর্তমানে তারা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার প্রভাব ও ছত্রচ্ছায়ায় সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য হয়েছেন। 

রিয়াদের অভিযোগ, এই সুযোগে তারা শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় আগের মতোই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, লিখিত অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত