ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

তাড়াশ পৌরসভায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, ক্ষুব্ধ স্থানীয়রা ‎

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় পবিত্র রমজান মাসে নির্ধারিত সময় অনুযায়ী সরকারি অফিস পরিচালিত না হওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলার কথা থাকলেও বাস্তবে অনেক কর্মকর্তা-কর্মচারী দেরিতে অফিসে আসছেন বলে জানা গেছে।

‎রবিবার (৮ মার্চ) সকাল ৯ টা ৪০ মিনিটে সরেজমিনে দেখা যায়, পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তখনো অফিসে উপস্থিত হননি। কেউ কেউ সকাল ১০টা বা ১১টার দিকে অফিসে আসেন বলে অভিযোগ রয়েছে। আবার কিছু কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি।

‎পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মকুল হোসেনকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি পৌরসভার কোহিত গ্রামে একটি ঢালাই কাজ পরিদর্শনে রয়েছেন। কিন্তু তার হাজিরা খাতায় গত ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।

‎এদিকে পৌর নির্বাহী কর্মকর্তা তায়েব আলীর নামও হাজিরা খাতায় নেই বলে জানা গেছে। অফিস সূত্রে জানা যায়, হাজিরা খাতায় তার নাম অন্তর্ভুক্ত না করতে তিনি নিজেই নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

‎পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে মোট ১২ জন স্টাফ কর্মরত রয়েছেন। এর মধ্যে স্থায়ী ৮ জন এবং অস্থায়ী ৪ জন। তবে রবিবার দুপুর পর্যন্ত মাত্র ৬ জনকে অফিসে উপস্থিত দেখা গেছে।

‎এদিকে তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স ম আফছার আলী একটি কাজের জন্য পৌরসভা কার্যালয়ে এসে দায়িত্বরত কর্মকর্তাদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

‎এদিকে সেবা নিতে আসা শোলাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সোবহান সরকার (৬৫)এবং লিপি (৪৫) তাড়াশ পৌর বাসিন্দা বলেন, আমরা স্মার্ট কার্ড নিতে এসেছি কিন্তু স্যার নাই। 

‎তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি জেলার মিটিং এ আছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না, আমি খোজ নিয়ে আপনাকে জানাবো।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

তাড়াশ পৌরসভায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, ক্ষুব্ধ স্থানীয়রা ‎

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত