ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

লোহাগাড়ায় বসতঘরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে মো. জোনাইদ হোসেন (৩৯)।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুফিনগর এলাকায় এ ঘটনা ঘটে। জোনাইদ হোসেন একই এলাকার আহমদ হোছেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জোনাইদের বৃদ্ধা মা জাহানারা বেগম বাড়িতে একা বসবাস করেন। ঘটনার রাতে তিনি প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাড়ির পাশের গাছ বেয়ে বসতঘরের ছাদে উঠে পড়ে। পরে সিঁড়িঘরের দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তারা।

একপর্যায়ে দুর্বৃত্তরা জাহানারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কানে থাকা প্রায় আধা ভরি ওজনের একজোড়া স্বর্ণের দুল এবং আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তারা বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ফেলে।

এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

লোহাগাড়ায় বসতঘরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে মো. জোনাইদ হোসেন (৩৯)।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুফিনগর এলাকায় এ ঘটনা ঘটে। জোনাইদ হোসেন একই এলাকার আহমদ হোছেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জোনাইদের বৃদ্ধা মা জাহানারা বেগম বাড়িতে একা বসবাস করেন। ঘটনার রাতে তিনি প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাড়ির পাশের গাছ বেয়ে বসতঘরের ছাদে উঠে পড়ে। পরে সিঁড়িঘরের দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তারা।

একপর্যায়ে দুর্বৃত্তরা জাহানারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কানে থাকা প্রায় আধা ভরি ওজনের একজোড়া স্বর্ণের দুল এবং আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তারা বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ফেলে।

এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত