টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার (ইভটিজিং) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসমাইল খান (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল খান উপজেলার বহুরিয়া খানপাড়া গ্রামের কিতাব খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল খান তার কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজসেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের পথে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। গত রোববার বিদ্যালয় চলাকালে সে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের সড়কে বেপরোয়া রেস করে এবং ছাত্রীদের উত্ত্যক্ত করে।
এ সময় স্থানীয় কয়েকজন ওই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর এক ভুক্তভোগী ছাত্রীর মা সোমবার সকালে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইভটিজিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী এক ছাত্রীর মা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন