ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

গাইবান্ধায় এলডিপি'র মনোনীত প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির গাইবান্ধা ১ ও ৩ আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রেসক্লাব চত্বর এলাকায় আলোচনা সভার সভাপতিত্ব করেন পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনের এলডিপি'র মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম রুবেল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা -১ আসনের এলডিপি'র মনোনীত প্রার্থী শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।বক্তারা বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সব সময় জনগণের পাশে থেকে কাজ করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ছাতা প্রতীকে ভোট দিয়ে নিজেদের অধিকার নিশ্চিত করুন।এক বিশেষ বিবৃতিতে সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের এলডিপি'র মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম রুবেল জানান, আমাকে সাদুল্লাপুর-পলাশবাড়ীর মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মনোনীত করা হয়েছে। এই আসনের সাধারণ মানুষকে বলবো আপনারা ছাতার ছায়াতলে আসুন,আপনাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পার্টি কাজ করছে।

গাইবান্ধায় এলডিপি'র মনোনীত প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত