ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

গাইবান্ধায় গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা

গাইবান্ধায় "শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও তথ্য অফিস গাইবান্ধা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা।

এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন গণ যোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মহিলা ও সমন্বয়)-গাজী শরীফা ইয়াসমিন, হৃদয় মাহমুদ চয়ন-সহকারী পরিচালক( প্রশাসন),ঢাকা।

জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা'র সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু সিদ্দিক অনিক ,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস রংপুর বিভাগের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন আরও অনেকে।

বক্তারা জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলকে টিকার আওতায় আনার জন্য সকল ধরনের সহযোগিতা কামনা করেন। যাদের জন্ম সনদ নাই তারাও টিকা নিতে পারবেন। টিকাদানে নানা ধরনের গুজব এড়াতে মানুষকে সচেতন করতে গার্লস গাইড ও স্কাউটসদের একযোগে কাজ করার আহবান জানান অতিথিরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

গাইবান্ধায় "শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও তথ্য অফিস গাইবান্ধা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা।

এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন গণ যোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মহিলা ও সমন্বয়)-গাজী শরীফা ইয়াসমিন, হৃদয় মাহমুদ চয়ন-সহকারী পরিচালক( প্রশাসন),ঢাকা।

জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা'র সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু সিদ্দিক অনিক ,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস রংপুর বিভাগের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন আরও অনেকে।

বক্তারা জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলকে টিকার আওতায় আনার জন্য সকল ধরনের সহযোগিতা কামনা করেন। যাদের জন্ম সনদ নাই তারাও টিকা নিতে পারবেন। টিকাদানে নানা ধরনের গুজব এড়াতে মানুষকে সচেতন করতে গার্লস গাইড ও স্কাউটসদের একযোগে কাজ করার আহবান জানান অতিথিরা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত