ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন, সাত দিনের আল্টিমেটাম

বান্দরবানের আলীকদম উপজেলায় নয়াপাড়ায় ম্রো সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।ম্রো সম্প্রদায়সহ বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর উদ্যোগে এবং স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ৩নং নয়াপাড়া ইউনিয়নে কুখ্যাত ডাকাত জাফর আলম ও তার সহযোগীদের নেতৃত্বে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী সাত দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ করা হয়।

ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন, সাত দিনের আল্টিমেটাম