বান্দরবানের আলীকদমে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আলীকদম উন্নয়ন ফোরামের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার ৩ নম্বর কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ছোটবেতি, বড়বেতি ও নওমুসলিম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় পাহাড়ি মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেন ডা. চৌধুরী ইউনুস আহমদ সোহান।
গহিন পাহাড়ি ও টিলা অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের শীতজনিত কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা। এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম, ইয়াকুব আলী, নুরুল ইসলাম রাজু, জসিম উদ্দিন, মাহামুদুর হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও দুর্গম ও অবহেলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন