বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) তাড়াশের তালিম ইউনিয়নের বেড়খালি মোড় থেকে রানীরহাটগামী সড়কে জেলা পরিষদ, সিরাজগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম শাহিন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আফসানা, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন