ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

“এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে যাব না” : সালথার জনসভায় শামা ওবায়েদ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমি এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে কোথাও যাব না। ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

শামা ওবায়েদ ইসলাম রিংকু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি নতুন বাংলাদেশ গড়াই বিএনপির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সালথা-নগরকান্দাকে একটি উন্নয়নসমৃদ্ধ ও আধুনিক জনপদে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সালথা-নগরকান্দা এলাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি আধুনিক বিশ্ববিদ্যালয়, পৃথক গার্লস স্কুল, মিল-কারখানা স্থাপনসহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং তরুণ সমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

“এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে যাব না” : সালথার জনসভায় শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত