ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

হাটহাজারী পৌরসভায় চালু হচ্ছে ওয়ানস্টপ সার্ভিস, মিলবে দ্রুত সেবা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবা দ্রুত ও সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। এক ভিডিও বার্তায় হাটহাজারী পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মুমিন বলেন, কিছু সেবা তাৎক্ষণিকভাবে দিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে। এছাড়া কিছু সেবা একদিনের মধ্যেই প্রদান করা হবে। অন্যান্য সেবার ক্ষেত্রে আইনানুগ সময় নির্ধারণ করা হবে।

তিনি পৌরসভার বিভিন্ন সেবা নিয়ে নাগরিকদের গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়ার আহ্বান জানান।

পৌর প্রশাসক আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে সভার মাধ্যমে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। পাশাপাশি সেবা প্রদানকারী কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর পৌরসভার গেটে ব্যানারে টানিয়ে দেওয়া হবে।

এসময় তিনি হাটহাজারী পৌরসভার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হাটহাজারী পৌরসভায় চালু হচ্ছে ওয়ানস্টপ সার্ভিস, মিলবে দ্রুত সেবা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবা দ্রুত ও সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। এক ভিডিও বার্তায় হাটহাজারী পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মুমিন বলেন, কিছু সেবা তাৎক্ষণিকভাবে দিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে। এছাড়া কিছু সেবা একদিনের মধ্যেই প্রদান করা হবে। অন্যান্য সেবার ক্ষেত্রে আইনানুগ সময় নির্ধারণ করা হবে।

তিনি পৌরসভার বিভিন্ন সেবা নিয়ে নাগরিকদের গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়ার আহ্বান জানান।

পৌর প্রশাসক আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে সভার মাধ্যমে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। পাশাপাশি সেবা প্রদানকারী কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর পৌরসভার গেটে ব্যানারে টানিয়ে দেওয়া হবে।

এসময় তিনি হাটহাজারী পৌরসভার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত