চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদের অভিযোগে ‘আলম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একটি আবাসিক ভবনের ভেতরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ পাওয়া যায়। তদন্তে জানা যায়, তেলগুলো ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল এবং প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।
এছাড়া পুরোনো মজুদ শেষ হওয়ার আগেই নতুন চালান এনে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি মজুদকৃত তেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে তেল সংরক্ষণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন