চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের পক্ষে হাটহাজারীতে ১০ দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক—যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাওলানা নাছির উদ্দীন মুনির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ১০ দলীয় জোটের মূল লক্ষ্য। তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আপসহীন ভূমিকা রাখবেন।
সংবাদ সম্মেলনে জোট নেতারা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে রিকশা প্রতীকে বিজয় নিশ্চিত করতে জনগণের সমর্থন কামনা করেন।
এ সময় ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন