ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

হাটহাজারীতে হাফেজদের সম্মানে ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে কুরআনের হাফেজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল ও পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হাটহাজারী পৌরসভার মীরেরহাট এলাকায় অবস্থিত আমাতুন নুর তালিমুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরআনের হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী। প্রধান আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক ও হাটহাজারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন।

দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আরমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি মো. মহিন উদ্দীন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জাবের হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ডেসটিনির চট্টগ্রাম ব্যুরো প্রধান আব্দুল আউয়াল রোকন, নাজিম উদ্দিন সিপি, সহসাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মঈন বাঙালি, সহঅর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিদুয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক হাফিজুর রহমান, নাঙলমোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ, আকতার হোসেন, সৈয়দ দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হাটহাজারীতে হাফেজদের সম্মানে ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত