ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান–মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে তিন কোটি টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগতভাবে অবস্থান নেয়। রাত আনুমানিক ২টার দিকে একটি কাভার্ড ভ্যান ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে গাড়িটি থামান।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে কাভার্ড ভ্যান ভর্তি কাঠের গুঁড়া পাওয়া যায়। এতে সন্দেহ হলে সব বস্তা নামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়।

একই সময়ে পৃথক আরেকটি অভিযানে একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ও জিরা উদ্ধার করা হয়।

এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ সিন্দুরখান ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী চোরাচালানপ্রবণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি নিরলসভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব কঠোর পদক্ষেপ শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনীতি সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে বিজিবির সঙ্গে সহযোগিতার আহ্বানও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত