ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

সেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৯ জেলে আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ১৫ হাজার টাকা মূল্যের ১২০০ মিটার থাই জাল ও ১৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সেন্ট মার্টিন ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি আর্টিসনাল ট্রলিং বোট, ১২০০ মিটার থাই জালসহ ১৯ জেলেকে আটক করা হয়।

জব্দ করা বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৯ জেলে আটক

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ১৫ হাজার টাকা মূল্যের ১২০০ মিটার থাই জাল ও ১৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সেন্ট মার্টিন ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি আর্টিসনাল ট্রলিং বোট, ১২০০ মিটার থাই জালসহ ১৯ জেলেকে আটক করা হয়।

জব্দ করা বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত